দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) কলারোয়া উপজেলার ইউএনও অফিসের কনফারেন্স রুমে কার্ক ইন এক্টির এর অর্থায়নে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরী সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা সিসিডিবি ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।
প্রকল্পটির ফোকাল মি. আর্নেস্ট অনিন্দ্য সরকার, কো-অর্ডিনেটর, বাই-ল্যাটারাল প্রোগ্রামস এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন করারোয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলারোয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশীদ ও সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ।
প্রশিক্ষণটিতে কী-নোট স্পিকার হিসেবে প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানাইজার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণটি গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *