হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন।
খবর পেয়ে ছুটে গেলেন কালিগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর-২৫) রাত ৯টার দিকে অজ্ঞাতনামা পাগলি কন্যা সন্তানের মা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তাবৃন্দ হাসপাতালে গিয়ে মা, নবজাতক কন্যার সার্বিক খোঁজ-খবর নেন।
কালিগঞ্জ হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান শেখ মশিউর রহমান জানান, উপজেলা মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্নে ঐ ভারসাম্যহীন নারীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে স্পেশাল কেয়ারে রাখা হয়। দেড়মাস পরেই নরমাল ডেলিভারিতে মেয়ে সন্তানের জননী হয়েছে অজ্ঞাত নারী।







