হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর চৌমুহনী বাজার চত্বরে চৌমুহনী ভাই ভাই এন্টারপ্রাইজ- এর উদ্যোগে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর-২৫) সকাল ১১টায় চৌমুহনী এজেন্ট ব্যাংকিং শাখার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি আব্দুল কাদের মোড়ল, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা হেড রিজিওনালের কর্মকর্তা ফরিদ আহমেদ।

তিনি বলেন, ডাচ-বাংলা ব্যাংক সব সময় মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ জনপদে সহজে টাকা জমা, উত্তোলন ও প্রবাসী আয় গ্রহণসহ সকল ব্যাংকিং সেবা পৌঁছে যাবে। এতে করে গ্রামাঞ্চলের মানুষের ভোগান্তি কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে।”বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল বারী, সাতক্ষীরা এরিয়া ম্যানেজার শাহাজাহান হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আলাউদ্দিন আহমেদ প্রমুখ। এসময়ে চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *