হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের এলাকাবাসীর আয়োজনে চলাচলের রাস্তায় বিঘ্ন প্রদানকারী মজিবর রহমানের স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে-২৬) বিকেলে উক্ত মানববন্ধনে তারালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তারালী ইউনিয়নের জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল গনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক এস.এম সেলিম আহমেদ, শওকাত হোসেন মোল্লা, মনিরুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি সন্ত্রাসী, মামলাবাজ ও আওয়ামীলীগ নেত্রী মজিবর রহমানের স্ত্রী লিপি খাতুন ভূমি সন্ত্রাসী, মামলাবাজ।
সে আমাদের গ্রামের ৫০টি পরিবারের চলাচলের রাস্তায় প্রাচীর নির্মান করে বিঘ্ন সৃষ্টি করে। তার নামে কিছু বলতে গেলে অশ্লীল গালি-গালাজ করতে থাকে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। আমরা এই লিপির বিচারের দাবি জানাচ্ছি। সে যেন আর কাউকে গালি-গালাজ ও মিথ্যা মামলা না দিতে পারে এবং চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটাতে পারে সেজন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে গ্রামের ৫০টি পরিবারের সদস্য সহ এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহন করে।







