হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মা’সহ পরিবারের অভিযোগ হত্যা করে লাশ ফেলে রেখেছে দুবৃত্তরা।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, বুধবার (১লা জুলাই) রাত ৩টায় উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের মৎস্য ঘের থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত সঞ্জিব সরকার একই এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে ও এক সন্তানের জনক।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সঞ্জিব বাড়ি থেকে বের হয়ে বাবার সাথে ঘেরে যায় এবং বাবা বাড়িতে আসলেও সে ফিরে আসেনি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায়নি। রাত সাড়ে ৩টার পর মরদেহ তার নিজের মৎস্য ঘেরের সামনে পড়ে থাকতে দেখে। নিহতের পিতা গোপাল সরকার ও মাতা মায়ারানী সরকার সহ স্থানীয়দের দাবি, সঞ্জিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন।

তাদের অভিযোগ, কে বা কারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে রাতের অন্ধকারে নিজের ঘেরের সামনে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য আব্দুল গফফারসহ স্থানীয়রা ঘেরের পাড়ে ভিড় জমান। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, সঞ্জিবের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *