হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে কবিতীর্থ দোলনচাঁপা সংস্কৃতিক পরিষদের আয়োজনে বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে-২৫) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কবিতীর্থ দোলনচাঁপা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কালিগঞ্জ মহা বিদ্যালয়ের বাংলা বিভাগের (অবঃ) অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কবিতীর্থ দোলনচাঁপা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব, রবীন্দ্রনাথকে নিবেদিত করে কবিতা আবৃত্তি করেন সুব্রত কুমার বৈদ্য, আরিফুজ্জামান রাজু, সোহরাব হোসেন সবুজ, শেখ আতিকুর রহমান, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কণিকা সরকার, সবুজ নদীকা দত্ত, প্রমিতা কর্মকার, তবলায় সহযোগিতা করেন প্রিয়ন্ত সরকার। অনুষ্ঠানে লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, শিক্ষার্থী ও আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *