হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শনিবার (৪ জুলাই) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য জননেতা হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল।
এ সময়ে প্রধান অতিথি কৃষকদের হাতে বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে অধিক উৎপাদনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারী, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।







