oplus_0

মেহেদী হাসান শিমুল ; সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা।

বরবিবার বিকালে কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক কাউন্সিলর আয়নুল ইসলাম নান্টা।

বিশেষ অতিথি হিসাবে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ পৌত্র আব্দুল্লাহ সিয়াম, ধুলিহর ইউনিয়ন চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী, অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক খান, ধুলিহরের চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল,যুবদল নেতা খুরশিদ আলম ও মিলন হোসন, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক হোসেন মিঠু, সাংগঠনিক-সম্পাদক মো: আনায়ারুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, আবু অহিদ বাবলু মাস্টার, গোলাম মোস্তফা বাবু, ইলিয়াস হোসেন বাবু, মোহাম্মদ আলী, সুরত আলী, মহিদ সরদার, মো:আজিজুল ইসলাম, মো: জাহঙ্গীর কবির, আ. আব্দুল মান্নান প্রমূখ।

দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভালুকাচাঁদপুর সবুজ সংঘ বনাম কুখরালি ৬নং যুব সংঘ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে ট্রাইব্রেকারে ২-৩ গোলে জয়লাভ করে ফাইনালে উর্ত্তীণ হয় ভালুকা চাঁদপুর যুব সংঘ ।

আগামী ২০ ডিসেম্বর শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলার মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবীর, শাম্মু চৌধুরী ও আজাদ কানন। চমৎকার পরিবেশে অনুষ্ঠিত এ সেমিফাইনাল খেলায় স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *