খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ/নাগরিক টিভি), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪), তানজির কচি (বাংলানিউজ) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *