নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও গণ ভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের কাটিয়া কাস্টমস গোডাউন মোড়ে জয় মহিলা উন্নয়ন সংস্থার অফিসে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও গণ ভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় উপস্থিত ছিলেন রসুলপুর মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আম্বিয়া বেগম, নাসিমা খাতুন, ফজিলা বেগম, নার্গিস বেগম, ঝর্ণা খাতুন, নাসিমা খাতুন, আফরোজা খাতুন প্রমুখ।

উঠান বৈঠকে দুর্নীতি দমন কমিশন সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে এবং ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ ভোটে হ্যাঁ ভোট দিতে নারীদের প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *