নিজস্ব প্রতিনিধি : ‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃস্কুল দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১১-১৭ আগষ্ট সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় দুর্নীতি দমন কমিশন, খুলনা সমন্বিত জেলা কার্যায়লের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে শনিবার ৮টি স্কুলের জমজমাট কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যায়ল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এব পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল সেমিফাইনাল নিশ্চিত করেন। বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীগণ বিষয়ভিত্তিক তথ্য, উপাত্ত, যুক্তি উপস্থাপন করেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় ৮টি স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহেদ মোস্তফা চৌধুরী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আশরাফ হোসেন, দর্শন বিভাগের প্রভাষক প্রিয়া মন্ডল। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাজমুল হক। সময় নিয়ন্ত্রণ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম।

এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে দুর্নীতির সংজ্ঞা অনেক। দেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধে ও দুর্নীতির বিস্তার রোধে সকলের স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলে দুর্নীতির মূল উৎপাঠন করা সম্ভব হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ওহাব আজাদ, এড. মুনিরউদ্দীন, রেবেকা সুলতানা, মোঃ সাকিবুর রহমান বাবলা, নাজমুল হাসান প্রমুখ। প্রসঙ্গত, রোববার বেলা আড়াউটায় চার স্কুলের অংশগ্রহণে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *