নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডিকেআইবি, সাতক্ষীরা জেলার উদ্যোগে এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল ৫টা ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সাতক্ষীরা-এ অবস্থিত উপপরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডিকেআইবি, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতি মোঃ মোস্তফা মোস্তাক আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ডিকেআইবি সাতক্ষীরার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *