oplus_0

​নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

​এরপর বিদ্যালয় মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক খালেদা খাতুনের সঞ্চালনায় সভায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন শিক্ষক মো. নজিবুল ইসলাম, এস এম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা ও অরুণ কুমার মন্ডল।

​সভায় বক্তারা স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মো. হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, মৃনাল কুমার বিশ্বাস ও হারুনর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *