জি এম আমিনুল হক : সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর “ক”জোনের খেলা ২১শে সেপ্টেম্বর (রবিবার) গোবরদাঁড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ এবং হযরত আবু বক্কার সিদ্দিকী ইসলামিয়া কামিল মাদ্রাসার মধ্যে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা।
এ সময় উপস্থিত ছিলেন জোন আহ্বায়ক এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এমাদুল ইসলাম,লিয়াকাত আলি,কৃষ্ণ বন্ধু ঘোষ সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, জিয়াউর রহমান,মোঃ আলাওল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুস্থ সবল জাতি গঠনে পড়াশুনার পাশাপাশি খেলার গুরুত্ব অপরিসীম। তাই মোবাইল ফেলে খেলার মাঠে ফিরে আসার আহ্বান করেন। খেলায় হযরত আবু বক্কর সিদ্দিকী ইসলামিয়া কামিল মাদ্রাসা গোবরদাড়ি জোরদিয়া স্কুল এন্ড কলেজ কে ৫-৪ গোলে পরাজিত করে।
খেলায় যাচাই-বাছাই কমিটির দায়িত্বে ছিলেন শিক্ষক আবু ওয়াহিদ বাবলু, মনোরঞ্জন মন্ডল,হাবিবুর রহমান ও ফয়জুল হক বাবু এবং মাঠ পরিচালকের দায়িত্বে ছিলেন মোঃ রাকিবুর রহমান সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন কবিরুল ইসলাম ও কনিক মাঝি।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।







