তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক “সাতক্ষীরার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে তালা প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার তালা প্রতিনিধি রফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকা তালা প্রতিনিধি সেলিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু, দৈনিক সকালবেলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক সত্যপাঠ পত্রিকার আজিজুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, দৈনিক যশোর পত্রিকার কাজী লিয়াকত হোসেন এবং উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।







