তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দোকানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা ও ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো ওই ছাত্রী ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মহন্দী বাজারে পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে দোকানে ডাকেন। পরে দোকানের সামনে গেলে তিনি ওই ছাত্রীর হাত ধরে ভেতরে নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে ছাত্রীটি রক্ষা পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। পরে ভুক্তভোগীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রবিন শেখকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *