দীপক শেঠ, তালা থেকে: সাতক্ষীরায় তালা উপজেলার প্রধান সড়কে বাস ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সড়ক দূর্ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার( ১৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে প্রধান সড়কে। দূর্ঘটনায় নিহত যু্বক আ: রনি(৩৭) স্থানীয় এক বেসরকারী উন্নয়ন সংস্থায়( উন্নয়ন প্রচেষ্টা) কর্মরত ছিলেন। সে তালা উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী লিটন পরিবহনটি পাইকগাছা থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে তালা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’র সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা এক মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসের সামনে ধাক্কা মারলে কার্লভাটের উপর পড়লে সে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। আঘাতে চালকের মাথায় থাকা হেলমেটটি ভেঙ্গেচুরে গেলে আঘাতজনিত মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

তাৎকাক্ষনিকভাবে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল হান্নানের নেতৃত্বে ফায়ার ডিফেন্সের সদস্য ও জনসাধারনের সহযোগীতায় আঘাতপ্রাপ্ত রনিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত রনি স্থানীয় এক বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা যায়। তিনি সন্তান সম্ভাবনা স্ত্রীকে দেখে কেশবপুর উপজেলা থেকে মোটরসাইকেল যোগে তালায় ফিরছিলেন বলে এলাকাবাসী জানায়।

ঘটনাস্থলে তালা থানা পুলিশের কর্মকর্তা পরিদর্শন করেন এবং দূর্ঘটনাকবলিত যাত্রীবাহি বাস(ঢাকা মেট্রো-ব-১৯-০০২৩) ও নম্বর বিহীন মটরসাইকেলটি জব্দ করে। তালা থানা পুলিশ প্রশাসন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *