আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় জেলার তালা উপজেলায় র্যাবের অভিযানে মাদকসহ শংকর মন্ডল (৩৫) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বলোরামপুর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকর মন্ডলকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে মাদকদ্রব্য উইন কোরেক্সের ৭০ বোতল উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার খবরে গাঢাকা দিয়েছেন উপজেলার শীর্ষ মাদক কারবারীরা। বিশেষ করে উপজেলার খেশরা ও মাগুরা ইউনিয়নে মাদকদ্রব্যের ছয়লাব হলেও এদিন এসমস্ত এলাকার মাদক ব্যবসায়ীরা ছিটকে পড়েন।







