নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডলের চাকরি জীবনের শেষ কর্মদিবস আজ পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম তাঁর দীর্ঘ শিক্ষকজীবনের অবদানের প্রশংসা জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী লৈবরব চন্দ্র পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, সহকারী শিক্ষক মো. নজিবুল ইসলাম, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, হারুন অর রশিদ, দেলওয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুন্নাহারসহ শিক্ষার্থীরা।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, অনুজিত কুমার মন্ডল দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে নৈতিক ও শিক্ষাগত গুণাবলীর চর্চা বৃদ্ধি করেছেন। সহকর্মীরা তাঁর আন্তরিকতা ও সহমর্মিতার প্রশংসা করেন।
প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, “স্যারের নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষাদানে ভরা জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা তাঁর সুস্থ ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করছি।”
বিদ্যালয়ের প্রাঙ্গণ আজ একটি স্মৃতিমূলক বিদায় অনুষ্ঠানে পরিণত হয়েছিল, যেখানে সহকর্মী ও ছাত্রছাত্রীরা বিদায় নিলেও সবার মনে রেখে গেলেন তাঁর শিক্ষাদীক্ষা ও মানবিক উদাহরণ। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের অফিস সহকারী ভৈরব চন্দ্র পাল ২০২৪ সালে অবসরে যাওয়ায় তাকেও সংবর্ধনা জানানো হয়।







