Oplus_131072

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের আগরদাঁড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইন্দিরায় “স্বপ্ন যাত্রা” শিশু ও যুব দলের সদস্যদের নিয়ে চেঞ্জ এজেন্ট গ্রুপ ফরমেশন এর জন্য প্রিপারেটরি মিটিং অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬অক্টোবর ) বিকাল সাড়ে ৩টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের মাধ্যমে উক্ত মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত চেঞ্জ এজেন্ট গ্রুপ ফরমেশন এর জন্য প্রিপারেটরি মিটিং এ ১৮জন শিশু সদস্য ও ৭জন ইয়ূথ সদস্য উপস্থিত ছিলেন। তাছাড়া চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের কি কি দায়িত্ব থাকবে, শিশু অধিকার কি, একজন শিশুর কি কি অধিকার আছে, নির্যাতন কি, নির্যাতন কিভাবে প্রতিরোধ করা সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

“স্পিক আপ” প্রকল্প স্বাধীনভাবে মতামত প্রকাশ, যৌন নির্যাতন, যৌন হয়রানি এবং যৌন শোষণ প্রতিরোধ এবং নিরাপদে ডিজিটাল মাধ্যম ব্যবহার কিভাবে করতে হয় প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে ভোট প্রক্রিয়ার মাধ্যমে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্য নির্বাচন করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান বলেন, সাতক্ষীরা সদরের ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০০জন শিশু ও ইয়ূথ সদস্য মিলে ৪টি চেঞ্জ এজেন্ট গ্রুপ গঠন করা হবে। এই চেঞ্জ এজেন্ট গ্রুপ এর সদস্য যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইন যৌন হয়রানি ও যৌন শোষন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *