নিজস্ব প্রতিনিধি: সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো: আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, লিগ্যাল চীফ এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা লিগ্যাল এইড অফিস সাতক্ষীরা প্যানেল আইনজীবী বদিউজ্জামান, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, আরা নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমূখ। র‍্যালি পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা এবং বিকালে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইনগত সহায়তা দিবস ২০২৬ এর র‍্যালিতে সাতক্ষীরা জজ কোর্টের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগাল এইট কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ৩১ মার্চ পর্যন্ত সময়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ২১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ৫২০টি মামলা দায়ের এবং ১৩৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের আওতায় ১৬০০টি আবেদন দায়েরের বিপরীতে ১৪৮১টি নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, যা দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উক্ত সময়ে ১১০৬ জন নারী এবং ৩৭৬ জন পুরুষকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। মোট ২১৬৫ জন উপকারভোগী এই সেবার আওতায় এসেছে।

এডিআরের মাধ্যমে মোট ৯৯,৭৮,০০০/- (নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার) টাকা আদায় করা সম্ভব হয়েছে, যা দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত।

এছাড়াও আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন প্রাপ্ত হয়েছে, যা আইনগত সহায়তা কার্যক্রমের বিস্তৃতি ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরা সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *