নিজস্ব প্রতিনিধি : বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ২৬ জানুয়ারি সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শেখ রবিউল আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য শেখ মমতাজ ইসলাম, চন্দনা বসু, মাহফুজা খাতুন ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র শিহাব হোছাইন, গীতা পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সূচনা রাণি মন্ডল। পরে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। এতে শাফায়াতুল ইসলাম, তাওসীন জান্নাত, বর্ণালী দাশ ও আতাউর রহমান পুরস্কার লাভ করেন। শিক্ষক শতভাগ উপস্থিতি হাজিরা পুরস্কার পান সহকারি শিক্ষক মোঃ শাহ আলম। ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ইভেন্টে ৮ম শ্রেণি রানার্সআপ এবং ৯ম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *