বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১১ টায় রয়েল কনভেনশন হলে বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডাঃ মুশতাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য এ.টি. এম মহব্বত আলী, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান লবু, বাংলাদেশ যুবজোটের সভাপতি; সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর সভাপতি গৌতম চন্দ্র শীল। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী। সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যাপক ইদ্রিস আলী কে সভাপতি এবং দিদারুল আলম হেলাল কে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশতাক হোসেন বলেন “শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে দলটি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান সরকার আমেরিকার সাথে যে গোলামি চুক্তি করেছে সেটি অতি শীঘ্রই বাতিলের দাবী জানায়। বিদ্যুৎ গ্যাস জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের উর্ধগতি কমাতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *