শহর প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা প্রবীণ রাজনীতিবিদ বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান এর সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় শহরের কামালনগরস্থ সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মামুনুর রশিদ, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, ভি আই পি শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এছাক সরদার, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. আবিয়ার হোসেন, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাও. আনিসুর রহমান আজাদী।







