মেহেদী হাসান শিমুল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলায় বি .ডি. এফ প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বি. ডি. এফ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ও সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া, ব্রহ্মরাজপুর বি এন পি সভাপতি মো : আবুল হাসান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহাজাহান সিরাজ, মুকুল সরদার, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোজাম্মেল হক। সমগ্রহ অনুষ্ঠান পরিচালনা করেন বি.ডি.এফ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল।







