নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) বিকালে ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সদরের ৬ নং ভোমরা ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হান্নান গাজীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাঙালির হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবে। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহানুর রহমান, সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর কবির প্রমুখ। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম। এ সময় ৬ নং ভোমরা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *