নিজস্ব প্রতিনিধি : চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রহ্মরাজপুর বাজারে মল্লিক মার্কেটে বিএনপির নির্বাচন অফিসে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান স ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক কাউন্সিলর আয়নুল ইসলাম নান্টা , সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আতাউর রহমান , সাতক্ষীরা জেলা জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা জেলা যুবদলের নেতা আব্দুল আলিম, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন মিঠু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসান, সাতক্ষীরা সদর উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, যুবদল নেতা মোস্তাক আহমেদ, গোলাম মোস্তফা বাবু, স্বপন সাহা, সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ পৌত্র সামির সোয়েব, সিয়াম, ফারুক হোসেন, ইয়াছিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিছুর রহমান আজাদী, অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম।







