জি এম আমিনুল হক : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কুরবানির পশুর হাটে চোরাই গরু বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে হাট কর্তৃপক্ষ ও স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে পুরো হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করার পর পাশ করার বিক্রেতার অসংলগ্ন কথাবার্তায় কমিটির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরুটি লাবসা/খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ধরে আনার কথা স্বীকার করে।

পরে তাকে এবং গরু বহনকারী ইজিবাইক চালককে আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাবিবুর রহমান নিকট সোপর্দ করা হয়। এসময় তিনি সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটকৃতদের পুলিশ ফাড়ীতে নিয়ে যায়। আটককৃত গরু চোরের নাম মোঃ রাজু হোসেন, পিতা- আদর আলী গাজী, সাং- বরজো পাটুরি, থানা- কালীগঞ্জ, সাতক্ষীরা এবং গরু বহনকারী ইজিবাইক চালককের নাম মো:শাকিল হোসেন তিনি সদরের পরানদহা সানার ডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজী বলে পুলিশ জানান। তবে ইজিবাইক চালক শাকিল হোসেন চুরির বিষয় কিছু জানেন না বলে জানিয়েছেন।

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে হাটজুড়ে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। আটককৃতদেরকে চুরি করা গরুসহ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর হেফাজতে রয়েছে বলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *