জি এম আমিনুল হক : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, গত ৩ আগস্ট রাত আনুমানিক সাড়ে এগারো টার সময় বাজারের জাহাঙ্গীর বিফ হাউসে গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। হঠাৎ করে রাতের বেলায় গরুর মাংস বিক্রির খবর পেয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ বাদশার নেতৃত্বে বাজার কমিটির সহ সভাপতি মনিরুল ইসলাম, মামুন হোসেন, এস এম কাজলসহ অন্যান্যরা মাংস ব্যবসায়ী ধুলিহরের ছহিলউদ্দীনের পুত্র কামরুল ইসলাম ও তার জামাতার নিকট মাংসের উৎস সম্পর্কে জানতে চাইলে চুকনগর থেকে মাংস কিনে আনছে বলে জানান।

এসময় চুকনগরের ওই মাংস ব্যবসায়ীর মোবাইল নং কিংবা ক্যাশ মেমো দেখাতে না পারার অভিযোগে তাৎক্ষণিক মাংস বিক্রি বন্ধ করে দেন। এঘটনার পরদিন ৪ আগষ্ট রাত আনুমানিক সাড়ে এগারো টার সময় বনিক সমিতির সালিশে মাংস ব্যবসায়ী কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *