Oplus_131072

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স-এর “স্পিক আপ” প্রকল্পের আওতায় চেঞ্জ এজেন্ট গ্রুপ ফরমেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ডিসেম্বর) সকাল ১০ টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের মাধ্যমে চেঞ্জ এজেন্ট গ্রুপ ফরমেশন মিটিং ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে শিশু ও যুবকরা অনলাইনে অপব্যবহার, যৌন হয়রানি, সহিংসতা এবং ডিজিটাল সচেতনতার অভাবে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। যদিও অনলাইন প্ল্যাটফর্মে মতামত প্রকাশের সুযোগ রয়েছে, তথাপি অনলাইন সহিংসতা ও শোষণের কারণে (বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে) তারা নিজেকে গুটিয়ে নিচ্ছে।

ব্রেকিং দ্য সাইলেন্স, স্পিক আপ প্রকল্পের মাধ্যমে শিশু ও যুবকদের অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে সাইবার বুলিংসহ অনলাইন ও অফলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাতক্ষীরা সদরের ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে ৫০০ জন শিশু ও ইয়ূথ সদস্যদের সমন্বয়ে ২০টি শিশু ও ইয়ূথ গ্রুপ গঠন করা হয়েছে। উক্ত ৫০০ জন শিশু ও ইয়ূথ সদস্যদের মধ্য থেকে ১০০ জন শিশু ও ইয়ূথ সদস্যদের নিয়ে ৪ টি চেঞ্জ এজেন্ট গ্রুপ গঠন করা হবে।

তারই ধারাবাহিকতায়  ১৪/১২/২৫ তারিখ সকাল ১০ টায় আগরদাঁড়ী ইউনিয়নের ২,৩,৫ এবং বল্লী ইউনিয়নের ২,৩ নং ওয়ার্ডের সমন্বয়ে ২৫ জন শিশু ও ইয়ূথ সদস্য নিয়ে চেঞ্জ এজেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। উক্ত চেঞ্জ এজেন্ট গ্রুপ ফরমেশন মিটিং চেঞ্জ এজেন্ট গ্রুপ সদস্যদের দায়িত্ব কর্তব্য কি হবে, কিভা়বে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে, শিশু অধিকার, শিশু সর্বোত্তম স্বার্থ ও জাতিসংঘ শিশু অধিকার সনদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত চেঞ্জ এজেন্ট গ্রুপ ফরমেশন মিটিং সেশন পরিচালনা করেন “স্পিক আপ” প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আব্দুল মান্নান, কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের একাউন্টটেন্ট শুভেন্দু বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *