ডেস্ক রিপোর্ট : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২৭ মার্চ) বৃহস্পতিবার সুলতানপুর বড়বাজারে পরিদর্শন ও জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। সাথে ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের একটি ফোর্স টিম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

এই বাজারে লিবার্টি সু ও মুদি দোকান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ভেজাল পণ্য অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগে আইনের ৪১ ধারা লংঘনে মেসার্স মনোয়ার (মুদি) স্টোরে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং লিবার্টি সু’র সকল ব্যবসায়ীদেরকে প্রমাণকসহ উপস্থিত হ‌ওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *