ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাহেবকে স্বাগত জানাতে ভোমরা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় ভোমরা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাফিজুর রহমান মন্টুর নেতৃত্বে মিছিল নিয়ে যোগ দেন স্থানীয় নেতাকর্মীরা। মন্টুর নেতৃত্বে বের হওয়া মিছিলটি পথসভা প্রাঙ্গণে প্রবেশ করলে সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া, নির্বাচনী মাঠে একতা ও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের গুরুত্বের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যাতে আসন্ন নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করা যায়।







