নিজস্ব প্রতিনিধি : রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে জামায়াতের ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোমরা ইউনিয়ন শাখা।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় পল্লীশ্রী চার রাস্তা মোড় সংলগ্ন জামায়াত অফিসে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওঃ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।

ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ রোকনুজ্জামানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওঃ মোশাররফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা চাই প্রতিটি মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই একতাবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করে এলাকাকে উন্নতির পথে নিয়ে যেতে, আমরা চাই সকলে শৃঙলাপুর্ন পরিবেশে শান্তিতে বসবাস করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *