নিজস্ব প্রতিনিধি : মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে আটটায় লেক ভিউ ক্যাফে এন্ড রেস্তরায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। এবারের মাসিক সভার স্পন্সর করেন কমিটির অন্যতম সদস্য ডাক্তার একরামুল হক। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল হক।

মাসিক সভায় মূল আলোচ্য বিষয় ছিল-১)ময়লার ফেলার ড্রাম বিতরণ কার্যক্রম পর্যালোচনা করা। ২) রাস্তার পাশে ড্রেন তৈরির কার্যক্রম সম্পর্কে অভিতকরণ। ৩) এছাড়াও এলাকার ছোট ছোট সমস্যা নিয়েও আলোচনা হয়। সেগুলো কিভাবে সমাধান করা যায় তাও বিস্তারিত আলোচনা হয়। আগামী সোমবার সিভিল সার্জন অফিস ও পৌরসভার কর্মকর্তা সাথে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলার জন্য অত্র এলাকার সুধিবৃন্দ যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত আলোচ্য বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল সেলিম, সিনিয়র সহ-সভাপতি অন্যতম ব্যক্তিত্ব প্রাক্তন প্রধান শিক্ষক অলোক তরফদার, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনসারুজ্জামান, মোঃ আব্দুল জলিল, ইসলামী ব্যাংকের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোহাম্মদ মেহেদী হাসান সহ আরো অনেকে। সভাপতি মোহাম্মদ নুরুল হক অত্র এলাকার সুধিবৃন্দ কে উন্নয়ন কার্যক্রম সহযোগিতা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *