নিজস্ব প্রতিনিধি: মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ০৩ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কামালনগর লেকভিউ রেস্টুরেন্টে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ নুরুল হকের সভাতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সেলিম, সিনিয়র সহ সভাপতি অলোক তরফদার, সহ সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃআবু সাঈদ, যুগ্ম সম্পাদক মোঃ আবু তালেব, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সদস্য মোঃ আব্দুল জলিল, এ্যাড. শরিফুল ইসলাম, মিসেস লাইলা আফরোজা, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, ব্রিটিশ রায়, মোঃ আব্দুস সামাদ, মোঃ আতিয়ার রহমান, মোঃ আলাউদ্দীন আল মারুফ, আনারুল হক, অখিল চন্দ্র বিশ্বাস, ডাক্তার এ এফ এম একরামুল হক প্রমুখ।

মাসিক সভায় মধুবাগ আবাসিক এলাকার উন্নয়নমূলক কার্যক্রম, জলাবদ্ধতা নিরসনে ড্রেণ নির্মান, মাসিক চাঁদা, এলাকায় মাদক নির্মুলে সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *