নিজস্ব প্রতিনিধি : জন্মদিনে সকলের দোয়া, ফুল ও ভালোবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপ্যাল ড. রবিউল ইসলাম খান ও মরহুমা এড. হাসনা হেনা খানের একমাত্র পুত্র বারিস্টার এট ল’ অধ্যায়নরত শিক্ষার্থী বিথার রবিউল খান। শুক্রবার (০৩ জুলাই) রাতে শহরের খান বাড়িতে এড. হাসনা হেনা খান ফাউন্ডেশনের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় এ জন্মদিন পালিত।
জন্মদিনে শভেচ্ছা বিনিময়কালে বিথার রবিউল খান বলেন, জন্মদিনে সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই, আজ আমার জীবনের আরেকটি বছর পূর্ণ হলো। জন্মদিনে সবচেয়ে বেশি যা মনে পড়ে কেক বা উপহার নয়, বরং সেই মানুষগুলোর কথা যারা আমার এই পথচলাকে অর্থবহ করে তুলেছেন। আমার প্রিয় মা ও বাবা যাঁদের দোয়া ও ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের ছাড়া আমি কিছুই না। আজ এই দিনে সবচেয়ে বেশী মনে পড়ছে আমার গর্ভধারিনী মাকে। তিনি আজ এই পৃথিবীতে নেই। যার মা নেই তার কিছুই নেই। যিনি আমাকে ছায়ার মতো আগলে রাখতেন। মহান আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করেন।
আমার পরিবারের সকলের ভালোবাসা দোয়া একটা বড় নেয়ামত আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানায় যারা সকল ভালোতে আমার পাশে ছিলেন, কঠিন সময়েও ছেড়ে যাননি। মহান আল্লাহর কাছে শুকরিয়া এতটা পথ পার করতে পেরেছি, আমার মা বাবার মতো এত ভালো মানুষ পেয়েছি জীবনে।” জন্মদিনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সরব উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় জন্মদিনের অনুষ্ঠানটি।







