খুলনা, ০২ বৈশাখ (১৫ এপ্রিল) : ‘মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ এবং প্রকৃতিরক্ষায় শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ (বুধবার) খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক থেকে শিক্ষার্থীসহ সকলের দূরে থাকতে হবে। মাদক সমাজ ও পরিবার একবারে ধ্বংস করে দেয়। মাদক তোমাকে ক্ষণিকের জন্য দুঃখ ভুলিয়ে দিতে পারবে। কিন্তু তোমাকে সঠিক পথ দেখাতে পারবে না।

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এর ব্যবহার নারী-পুরুষের মাঝে বেড়েই চলছে। মোবাইল আমাদের মাদকের জয়গা দখল করেছে। অনেকে রাতে ঘুমায়না, না ঘুমিয়ে মোবাইল দেখে। এ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। আমাদের দেশের আইনে ১৮ বছরের নিচে কোন বিবাহ নয়। তিনি আরও বলেন, আপনার-আমার কারণে পরিবেশ যেন নষ্ট না হয় এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ সাদী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল ও কেএমএসএস এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আয়োজক কমিটির আহবায়ক অ্যাড. শেখ অলিউল ইসলাম।

এতে স্বাগত বক্তৃতা করেন খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক সৈয়দ ইসরাত জাহান। কেএমএসএস ও খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের সহযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *