নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লাবসা ইউনিয়ন দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) বেলা ১১ টায় হতে ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদে এ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ও সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ডক্টর মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব
এ্যাড. নুরুল ইসলাম ও মোঃ আতাউর রহমান। সম্মেলে বেলা ১২ টা হতে কাউন্সিলর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পছন্দের প্রার্থীদের বিকাল ৪ টা পর্যন্ত ভোট প্রদান করেন। লাবসা ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ডের মধ্যে ৪, ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১,২,৩ ও ৭ নং ওয়ার্ডে সভাপতি, সম্পাদকসহ ৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।







