মেহেদী হাসান শিমুল : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদীয় আসন সাতক্ষীরা-২ এর সাংগঠনিক টিম প্রধান ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি ছিলেন জনাব এ্যাড. নুরুল ইসলাম, সদস্য, জেলা বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আতাউর রহমান, সদস্য জেলা বিএনপি; সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল; সাতক্ষীরা কৃষক দলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম; আলহাজ্ব কবির আহমেদ; সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ধুলিরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদির আহসান রুবেল; দিছার উদ্দিন মনি; গোলাম মোস্তফা বাবু; শাহজান সিরাজ; আনারুল ইসলাম; মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে ধুলিহর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।

এ সময় প্রধান অতিথি বলেন , “বিএনপি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের শক্তি। আজকের এই সম্মেলনের মাধ্যমে ধুলিহর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড নতুন উদ্যমে সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *