ডেস্ক রিপোর্ট : আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী নির্বাচনী প্রচারণার প্রথম দিন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় করেন একই সাথে মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে একত্রিত হয়ে মোটরগাড়ি মার্কায় ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

এ সময়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় উক্ত নির্বাচনী প্রচার প্রচারণায় অধ্যাপক ইদ্রিস আলীর সাথে আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজে মালি বাসদ নেতা আবু তালেব মোল্লা বাংলাদেশ জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস জে এস ডি নেতা মাস্টার আব্দুল জব্বার নারী নেত্রী লাভলি পারভিন এবং রওশন আরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *