সাংবাদিক আলতাফ হোসেন বাবু’র শ্বশুর ও সাতক্ষীরা-০২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এমএ জব্বার এর বাড়ির কেয়ারটেকার বাবর আলী সরদার (৬২) ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গত কয়েক মাস যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা পৌর সভার ৩নং ওয়ার্ড ঘুড্ডের ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা, ১ ছেলে আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
বৃহস্পতিবার আসরের নামজ শেষে তার নিজ বাড়িতে নামাজের জানাজা শেষে রসুলপুর কবরস্থানে দাফন করা হয়। বাবর আলী সরদারের নামজের জানাজা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাও. আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ি কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌসভার ৩নং ওয়ার্ডে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, কাটিয়া শাহি জামে মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, মাস্টারপাড়া জামে মসজিদের ইমাম মাও. আব্দুল্লাহ আল মামুন, ঘুড্ডেরডাঙ্গী জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রাহিম, সাতক্ষীরা-০২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এমএ জব্বার এর পোতাছেলে আল আমিন, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রহিম, সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যব্সায়ী নজরুল ইসলাম, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, রুহুল আমিন টুটুল সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি








