শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি এস এম আয়ুব আলী (কাব্য তল্লী)। সঞ্চালনা করেন সংস্থার আহ্বায়ক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন বেবি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। প্রধান অতিথি ছিলেন কবি, সংগীততত্ত্ব ও শিক্ষা গবেষক প্রাকৃতজ শামীমরশী টুটুন। প্রধান আলোচক ছিলেন বহুভাষিক লেখক ও ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ শামসুল হক বাবু।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, কবি ও লেখক বাসব নন্দী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, লামা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল তমিজ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি মিয়া ইব্রাহিম, এভারেস্ট বেজ ক্যাম্প বিজয়ী ও বিশিষ্ট কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন, নওরোজ কিতাবিস্তানের প্রকাশক মনজুর খান চৌধুরী চন্দন, বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের উপদেষ্টা আফরোজা খানম তন্দ্রা, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর অধ্যাপক ছিদ্দিক আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, প্রাবন্ধিক, লেখক ও গবেষক শেখ সিদ্দিকুর রহমান, কবি-লেখক ও প্রকাশক আর মজিব, কবি ও সমাজসেবক মো. একরামুল কবীর এবং কবি ও সাংবাদিক ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মনির।
সম্মেলনে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার প্রসার, সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশ এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, কবি, লেখক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







