নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানায় নবাগত ওসি হিসাবে যোগদান করেছেন মোঃ মাহমুদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে তিনি সদর থানার দায়িত্বভার গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি বাগেরহাট মোড়লগঞ্জ থানার ওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

কুষ্টিয়া জেলার মিরপুর থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান রাজবাড়ী সদর থানার ওসি, টেকনাফ ব্যাটালিয়ন ওসি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

নবাগত ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, সাতক্ষীরা সদর উপজেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, মাদক, চোরাকারবারি প্রতিরোধে সর্বোত্তক চেষ্টা করবেন। তিনি সদর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *