নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ /২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই সকালে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র।

এসময় সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায়, ৩০০০ জন কৃষকের মাঝে প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হয়।

প্রতি কৃষককে ০৫ কেজি রোপা আমন উচ্চ ফলনশীল ধান বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ১০৩, বিনা ধান ১৭, বিনা ধান ২৬ এসব উচ্চ ফলনশীল ধান কৃষকদের মাধ্যমে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তয়জুল ইসলাম, এস এম ইকবাল হোসেন, মোঃ আফজাল হোসেন, সুমন কুমার শাহ, মোঃ জাহিদ হোসেন, উত্তম কুমার শাহ, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল আলিম ও মিস আরুফা খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *