নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবাব (২৭ এপ্রিল) কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার মাতকাটি গ্রামের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আমরা গরীব মানুষ। মানুষের ১০ বিঘা জমি লিজ নিয়ে আমরা ভাগে করি। কিন্তু সেই জমিতে কিছু বিএনপির নামধারী ব্যক্তি দলের দাপট দেখিয়ে আমাদের ফসল নিয়ে আটকে রেখেছে। পুকুরের মাছ ধরে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। আমরা সরকারের নিকট প্রতিবাদ জানায়। আপনার দলকে ব্যবহার করে তারা আমাদের মতো কৃষকদের পথে বসিয়ে দিচ্ছে।

কৃষক মুজাহিদুল বলেন, আমি ২ বছর জমি ভাগে করে খায়। এই জমিতে শস্য লাগানোর পর যখন কাটতে যাবো। তখন তারা বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের খেতের শস্য কেটে নিয়ে যায়। নামধারী সন্ত্রাসী রফিক, সেলিম, শহিদুল, ভঞ্জন, সাগর তারা এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে।

তাদের দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তারা আমাদের থেকে ধান লাগানোর জন্য ১০ হাজার টাকা চেয়েছিলো তারপর আমাদের থেকে ৫ হাজার টাকা নেয়। আমরা সরকারের নিকট জোর প্রতিবাদ জানায়। যাতে করে আমরা এই জমি গুলোতে খাদ্যশস্য ফলিয়ে আমাদের পরিবার চালাতে পারি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহাব্বত গাজী, জাহাঙ্গীর গাজী, হান্নান গাজী, তরিকুল গাজী, গোপাল মন্ডল, গোবিন্দ মন্ডল, মুজাহিদুল ইসলামসহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *