নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে ৬ আগষ্ট বুধবার সকাল ১০টার সময় সাতক্ষীরা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এড. মো: আকবর আলীর সভাপতিত্বে ও এড . নুরুল আমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বিজয় মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের জি,পি, এড.অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা নারী শিশু কোর্টের বিশেষ পি,পি, এড. শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ এড.শেখ সিরাজুল ইসলাম (৫), নির্বাচিত সদস্য এড. আসাদুর রহমান বাবু, নির্বাচিত সদস্য এড.সুনিল কুমার ঘোষ, এড. এ বি এম সেলিম, এড আব্দুল জলিল (৩), এড. গোবিন্দ চন্দ্র বল্লভ, এড. আলতাফ হোসেন, এড. মিজানুর রহমান বাপ্পী, এড. শাহরিয়ার হাসিব, এড. এসএম সোহরাব হোসেন বাবলু, এড. তোহা কামাল উদ্দিন হীরা, এড. সরদার সাইফ, এড. আবু সাইদ রাজা ,এড. জিএম ফিরোজ আহমেদ, এড. জাহাঙ্গীর আলম, এড. ইমরান শাওন, এড. তারিফ ইকবাল অপু, এড. রেজাউল ইসলাম, এড. রফিকুল ইসলাম খোকন, এড. সাইফুল ইসলাম সোহেল, এড. ওয়ালীউল্যাহ, এড. আইয়ুব আলীসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।







