নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২টি তক্ষক সাপসহ ১ পাচারকারীকে আটক করেছে। গত সোমবার (৯ ও ১০ জুন) ডিবির অভিযানে সাতক্ষীরা সদরের মাগুরা এলাকায় আটকের ঘটনা ঘটে। আটককৃতের নাম মো: ইমদাদুল ইসলাম (৩৫) তিনি সাতক্ষীরা সদরের মাগুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, গোয়েন্দা শাখার এসআই মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ প্রথমে ইং-০৯/০৬/২৫ তারিখ ২০.০৫ ঘটিকায় অভিযান চালিয়ে মাগুরা মোড়ের পাকা রাস্তার উপর থেকে মোঃ ইমদাদুল ইসলাম (৩৫) এর ফেলে যাওয়া একটি তক্ষক সাপ ও একটি মটরসাইকেল উদ্ধার করেন।

পরবর্তীতে ওই আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান পরিচালনা করে। মাগুরা সাকিনস্থ আসামী মোঃ ইমদাদুল ইসলাম (৩৫) এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর” হতে ইং-১০/০৬/২৫ তারিখ সন্ধ্যায় ওই আসামীকে সহ অন্য আর একটি তক্ষক সাপ সহ গ্রেফতার করাহয়। এঘটনায় ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *