নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় দাপ্তরিক সময়ের পর কর্মস্থলে ০১ ঘন্টা অতিরিক্ত কাজ করলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে স্ব-স্ব কর্মস্থলে এ কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হয়।

এছাড়াও আগামী ১০ সেপ্টেম্বর’২৫ রোজ (বুধবার) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইতিবাচক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে স্ব স্ব সংস্থা প্রধানকে পূর্ব থেকে অবহিত করে সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দাপ্তরিক সময়ের পর কর্মস্থলে উপস্থিত থেকে ০১ ঘন্টা অতিরিক্ত কাজ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়িারগণ। সকল সরকারি বে-সরকারি পলিটেকনিকইন্সটিটিউট সমূহের ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭দফা দাবির উপর আলোচনা কর্মসূচি।

সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফার দাবি হলো ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছরে মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িং সহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্ধুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদ ধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, গত ২৫/০৮/২৫ তারিখে ৭ দফা দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মাারকলিপি প্রদান করেছিল বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *