শাহ জাহান আলী মিটন : “প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬’। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের Combatting Human Trafficking, People Smuggling, and Cyber Scams – 4p framework প্রকল্পের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক এই দিবসের তাৎপর্য ও মানব পাচার রোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জরিপ অফিসার মোঃ আবদুল মজিদ এবং মোঃ আব্দুস সালাম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রেইন্টিগ্রেশন) ইমরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাকের সাইকোসোশ্যাল কাউন্সিলর নন্দিতা সরকার।

এছাড়া মুক্ত আলোচনা পর্বে মানব পাচারের শিকার (ভিকটিম), সম্ভাব্য অভিবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *