নিজস্ব প্রতিনিধি : প্রয়াত বিএনপির নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের হোটেল টাইগার প্লাসে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন সংরক্ষিত এমপি ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা ১,২,৩,৪ আসন বীথিকা বিনতে হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস. এম. মহাসিন আলম। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, ৮ নং ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা বাবু, জেলা ছাত্রদলের নেতা সাব্বির হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান ও গোলাম ফারুক এবং দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মিন্টুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা তাঁদের বক্তব্যে সফিউল বারী বাবুর রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান এবং দলের প্রতি তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত সফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা শেষে এস. এম. মহাসিন আলম মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *